Home » ‘বিজেপির পিঠে তাল পড়বেই’, সৌগতের সুরে সুর মদনের

‘বিজেপির পিঠে তাল পড়বেই’, সৌগতের সুরে সুর মদনের

সময় কলকাতা ডেস্ক : ‘পিঠে তাল পড়লে দুঃখ করবেন না ‘,সৌগত রায় বিরোধীদের উদ্দেশ্যে হুশিয়ারির সুরে এমনটাই বলেছিলেন। তাঁর সুরে এবার সুর মেলালেন মদন মিত্র।তাঁর ঘোষণা -একতাল, তিনতাল না বেতাল জানি না কিন্তু বিজেপির পিঠে তাল পড়বেই। দিলীপ ঘোষের “পঞ্চায়েত নির্বাচননের আগেই বিধানসভা  নির্বাচন”কেন্দ্রিক বক্তব্যের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে রীতিমত রূদ্ররূপ ধরলেন মদন মিত্র। বেলঘরিয়ার এক রক্তদান শিবির উপলক্ষ্যে তিনি বললেন, তিনি সৌগত রায়ের সঙ্গে একমত বিজেপির কর্মী সমর্থকদের তাঁর পরামর্শ – বুলেট প্রুফ নয়, পিঠ বাঁচাতে তাঁরা যেন নিজেদের তৈরি রাখেন।

বেলঘরিয়ার যতীনদাস নগরে রক্তদান শিবিরে যথারীতি ধোপদুরস্ত বেশে এসেছিলেন মদন মিত্র। মদন মিত্র আছেন, রাজনৈতিক বক্তব্য থাকবে না তাও কি হয়! ফলশ্রুতি বক্তব্য রাখতে উঠে মঞ্চে তিনি একাই একশো হয়ে উঠেন। তৃণমূল সরকারের পতন নিয়ে দিলীপ ঘোষের ভবিষ্যতবাণীর প্রসঙ্গে তাঁকে উন্মাদ বলে আখ্যা দেন মদন মিত্র। মদনের মতে, লাঠিখেলা জানলেও দিলীপ ঘোষ রসায়ন জানেন না, গণিতও জানেন না। তিনি তৃণমূল সমর্থকদের বলেন বিজেপিকে মারধর করার দরকার নেই। তবে বিজেপির পিঠে যে তাল পড়বেই সে বিষয়ে তিনি নিশ্চিত ।।

About Post Author