Home » খান অভিনব সুস্বাদু এই বিদেশী খাবার

খান অভিনব সুস্বাদু এই বিদেশী খাবার

সময় কলকাতা ডেস্ক: একটি অভিনব সুস্বাদু বিদেশী খাবার। আজ রাতে ডিনারে স্বাদ বদলাতে বাড়ির সবাইকে খাওয়ান এই ইটালিয়ান স্প্যাগেটি।

উপকরণ

• স্প্যাগেটি ১ কাপ,
• টমেটো ১/২ কেজি,
• বেসিল লিফ গুঁড়ো,
• অরিগেনো,
• টমেটো সস,
• কাঁচা মরিচ কুচি ,
• পেঁয়াজ কুচি
• রসুন কুচি ,
• তেল
• লবণ

পদ্ধতি

আস্ত টমেটো সিদ্ধ করে নিন। টমেটোর উপরে ছোকলা ছিলে ফেলুন। কুচি করে নিন। কড়াইতে তেল গরম করে রসুন পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। সিদ্ধ টমেটো দিন ও টমেটো সস, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। তারপর হাফ কাপ জল দিন, বেসিল লিফ ও অরিগেনো, লবণ দিয়ে ফুটিয়ে নিন। স্প্যাগেটি জল, লবণ দিয়ে সিদ্ধ করুন। জল ছেকে ফেলে ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন।

About Post Author