সময় কলকাতা ডেস্কঃ ফের হাজিরা এড়ালেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। বুধবার বেলা ১০ টায় কলকাতায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন বীজপুরের বিধায়ক । এর আগে মঙ্গলবারও হাজিরা এড়িয়েছিলেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার, সনমার্গ চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করে সিবিআই। মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। তবে, সুবোধ অধিকারীর আইনজীবী সিবিআই দফতরে পৌঁছে হাজিরা দেওয়ার ক্ষেত্রে ১৫ দিনের সময় চেয়ে নেন। কিন্তু তাতে সাড়া দেয়নি সিবিআই। ফলে বুধবার ফের তলব করা হয় সুবোধ অধিকারীকে। কিন্তু আজ ফের হাজিরা এড়ালেন তিনি। এরপর সিবিআই কোন কড়া পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার!

চিটফান্ড মামলায় ইতিমধ্যেই হালিশহর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতার করেছে সিবিআই। আর তারপরই সিবিআই এর নজর রয়েছে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ওপরে। ৪ সেপ্টেম্বর চিটফান্ড মামলায় বীজপুরের বিধায়ক এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বিটি রোড, পাইকপাড়া এবং দক্ষিণদাড়ির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। পাইকপাড়ার বাড়িতে ছিলেন সুবোধ অধিকারীর স্ত্রী রিঙ্কু অধিকারী। তাঁর সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!