সময় কলকাতা ডেস্কঃ এখনকার স্বামী স্ত্রী উভয়েরই কর্মজীবন, ব্যস্ততায় সে ভাবে কথা বলা হয়ে ওঠে না। দশ বছরের দাম্পত্যে দাঁড়ি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন জানায় তারা। গল্প শুরু হয় সেখান থেকেই।
দম্পতির সম্পর্কেও নতুন মোড়। জমে থাকা কথার পাহাড় নিয়ে পৌঁছে যাওয়া হিমালয়ের কোলে। যেখানে ঘর বাঁধার স্বপ্ন ছিল তাদের। মেঘের কোলে নতুন ঠিকানার নাম ভাবা ছিল ‘মেঘবাড়ি’। সেই মেঘবাড়ির স্বপ্ন বাস্তব হল বটে! তবে একা একা। স্ত্রীর পাহাড় ভালো লাগলেও স্বামীর পাহাড় ভালো লাগত না। কিন্তু বিচ্ছেদের পর স্বামী পাহাড়ি ঘর বানিয়ে একাই থাকল। আর এখানেই প্রশ্ন তুলছে সুজিত পাইনের নতুন ছবি ‘মেঘবাড়ি। ডিভোর্স মানেই কি একটা সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়? না কি এই শেষের মধ্যে থাকে অন্য একটি শুরু?

সম্পর্কের নতুন মোড় উন্মোচন করবে সুজিত পাইনের ছবি ‘মেঘবাড়ি’। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত। এ ছাড়াও দম্পতির বিবাহ-বহির্ভূত সম্পর্কের দুই প্রেমিক-প্রেমিকার ভূমিকায় রয়েছেন ভরত কল এবং বিদীপ্তা চক্রবর্তী। সদ্য শেষ হয়েছে ছবির শ্যুটিং। তবে বাকি রয়েছে বেশ কিছু কাজ। চলতি বছর শীতেই মুক্তি পাবার কথা রয়েছে ‘মেঘবাড়ি’র। সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবি ‘মেঘবাড়ি’ দর্শকদের কতটা মন জয় করতে পারে এখন সেটাই দেখার!


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?