সময় কলকাতা ডেস্কঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! বাড়িতে চড়াও হয়ে প্রাণনাশের হুমকি ! তার কয়েক ঘন্টা পর বাড়ির কাছে একটি আমবাগান থেকে উদ্ধার হল সিভিক ভলেন্টিয়ারের নিথর দেহ। বৃহস্পতিবার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনজির ঔরাঙ্গজেব( ৩৪)। বছর সাতেক আগে মনজির সিভিক ভলান্টিয়ারের চাকরি পান৷ চাঁচল থানার অধীনে কাজ করতেন তিনি৷ চাকরি সূত্রে মনজিরের সঙ্গে খরবা ফাঁড়ির অধীনেই কর্মরত ফিরদৌসি খাতুন ওরফে লিলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু কিছুদিন ধরে তিনি লিলিকে এড়িয়ে চলছিলেন৷ স্ত্রী ও দুই সন্তান ছাড়া তার বাড়িতে রয়েছে বৃদ্ধ বিধবা -মা ও ছোট ভাই৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমবাগানে মনজিরের ঝুলন্ত দেহ দেখতে পান সেই সময় মাঠে যাওয়া কয়েকজন কৃষক৷ এরপরেই গ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ অভিযোগ, বুধবার সন্ধেয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মনজিরের বাড়িতে চড়াও হন লিলি৷ এমনকী মনজিরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দ্য় লিলি৷ লিলি চলে যাওয়ার পর থেকেই মনজিরের আর খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা৷ রাতে বাড়ি ফেরেননি মনজির৷ আর তারপর আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃতের স্ত্রী রুমি খাতুন বলেন, ‘আমার স্বামীকে খুন করা হয়েছে, খুনির কঠোর শাস্তির দাবি করছি।’ অভিযুক্ত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার ফিরদৌসী খাতুনকে আটক করেছে চাঁচল থানার পুলিশ।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!