সময় কলকাতা ডেস্কঃ ছবির নাম ‘মুর ঘুড়ার দুরন্ত গতি’। কলকাতায় তৈরি এই ছবিই এবার অস্কারের দৌঁড়ে। বাংলায় এর অর্থ আমার ঘোড়ার গতি দুরন্ত। অসমিয়া শর্ট ফিল্মই এখন টক অফ দ্য টাউন। ছবির দৈর্ঘ্য মাত্র ১৫ মিনিট। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়ন জ্যোতি নাথ, বংশানুক্রমিক ভাবে ওজাপালি শিল্পী ।
স্বল্প দৈর্ঘ্য বিভাগে ভারতের হয়ে অস্কারে যাচ্ছে ২৭ বছর বয়সি পরিচালক মহর্ষি তুহিন কাশ্যপের এই ছবি। যা কিনা আদতে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সময় স্টুডেন্ট প্রোজেক্ট হিসেবে বানিয়ে ছিলেন মহর্ষি। ছবির কলাকুশলীদের মধ্যে বেশিরভাগই কলকাতার এসআরএফটিআই-এর ছাত্র-ছাত্রী। বাইপাসের ধারে অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই হয়েছে ছবির বেশিরভাগ অংশের শুটিং। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিছু শুটিং হয়েছে।

এই ছবি এক ব্যক্তির গল্প বলে। যে মনে করে এই দুনিয়ার সবচেয়ে দ্রুততম ঘোড়া রয়েছে তার কাছেই। সেই ঘোড়া নিয়েই সে চায় বিশ্ব জয় করতে। সমস্ত ঘোড়া দৌড় জিততে। তার কাছে আদতে ঘোড়া নেই। রয়েছে গাধা! গাধা পিটিয়ে ঘোড়ার গল্পকে সমাজের সঙ্গে মিলিয়ে এই ছবির কাহিনি লিখেছেন মহর্ষি। ইতিমধ্যেই দেশে বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতে ফেলেছে এই ছবি।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা