সময় কলকাতা ডেস্কঃ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাহত হুগলীর ফ্যাশান ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক। রানির জন্য হ্যাট, ড্রেস ও শ্যু ডিজাইন করেছিলেন বাংলার তরুণী প্রিয়াঙ্কা ।
স্বপ্নকে প্রিয়াঙ্কা উড়িয়ে দিয়েছিলেন রানির পোশাকে প্রজাপিত দিয়ে সাজিয়ে । প্রিয়াঙ্কা জানান, ক্যুইন এলিজাবেথের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে রানির পোষাক ডিজাইনে তিনি একমাত্র ভারতীয়। রানির মুকুটে প্রজাপতি । আর পোশাকে প্রজাপতি দিয়ে সাজিয়ে অনবদ্য এক পোশাক তৈরি করে পাঠিয়েছিলেন তিনি।

তাঁর প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে বাকিংহাম প্যালেস থেকে এসেছিল স্বীকৃতি পত্র। করোনা কালের সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারেননি প্রিয়াঙ্কা। কিন্তু ভার্চ্যুয়ালি তিনি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।নানান সময় তিনি ব্রিটেনের রানির সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন বলেও জানান। তাঁর কথায় রয়াল ফ্যামিলির সান্নিধ্য পেয়ে তিনি ধন্য।
রানির মুকুট গড়ার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা দূর্গোৎসবে দেবীর মুকুটও গড়েন। এবারের গৌরী বাড়ি পূজা কমিটির দূর্গার মুকুট তিনিই ডিজাইন করছেন। আর তাঁর ডিজাইন করা এই মুকুট বাকিংহ্যাম প্যালেসে পৌছে দেওয়ার ইচ্ছা রয়েছে তার। পরবর্তীতে রানির সঙ্গে দেখা করার ইচ্ছেও ছিল তার। আর তাই রানি চলে গিয়েছেন। এই কথা মানতে পারছেন না হুগলি জেলার দাদপুরের বিলাতপুর গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক। ফ্যাশন ডিজাইন পেশায় নানান দেশের হয়ে তিনি কাজ করছেন কিন্তু রয়াল পরিবারের সঙ্গে যুক্ত হওয়াটা তার ক্যারিয়ারে বড় উত্তোরণ বলে জানান প্রিয়াঙ্কা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী