সময় কলকাতা ডেস্কঃ আবারও এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল কর্নাটকের তুমকুর জেলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘনঘন হাফপ্যান্টে ভিজিয়ে ফেলার অপরাধে ৩ বছরের একটি শিশুর গোপনাঙ্গ পুড়িয়ে দিল শিক্ষক। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওই শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এফএইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছিল গত সোমবার। কিন্তু শনিবার শিশুটির পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরই ঘটনাটি প্রকশ্যে আসে। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সবারই। অমানবিকতার সীমা ছাড়িয়ে মানুষ কতদূর যেতে পারে ,তার প্রকৃষ্ট উদাহরণ বোধহয় এই ঘটনাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩ বছরের শিশুটি প্রায়ই ক্লাসরুমে মূত্র ধরে রাখতে না পেরে ঘন ঘন হাফপ্যান্ট ভেজাতো। সেই কারণেই অভিযুক্ত শিক্ষক শিক্ষক ক্ষেপে গিয়ে ওই শিশুর গোপনাঙ্গ পুড়িয়ে দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিশুটিকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত শিশুটি সুস্থ রয়েছে বলেই পুলিশ জানিয়েছে।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইন ২০১৫ এবং ভারতীয় দণ্ডবিধির ২৮৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে যে, অভিযুক্ত শিক্ষক প্রাথমিকভাবে আইনি পদক্ষেপ এড়াতে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করেছিল। ওই শিক্ষক দাবি করেছে যে সে প্রথমে আগুন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আগুন লেগে যায়। কিন্তু শিশুটির পরিবার অভিযুক্ত শিক্ষকের দাবি মানতে নারাজ। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানায় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে শিশুর গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোডেকেরে গ্রামের বাসিন্দারা। এ ব্যাপারে জেলার মহিলা ও শিশু উন্নয়ন আধিকারিকের বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। এ ব্যাপারে অভিযুক্ত ওই শিক্ষককে একটি নোটিসও জারি করেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর।।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির