সময় কলকাতা ডেস্কঃ অনুষ্ঠিত হয়ে গেল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২। এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা, সেরা ডায়লগ- সহ একাধিক বিভাগে ওটিটি প্ল্যাটফর্মের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে। যদিও সেখানে পিছিয়ে নেই বাংলাও। ‘আরণ্যক’-এর জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল বিভাগে অ্যাওয়ার্ড জিতলেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে,সিরিজের দিক থেকে বেস্ট ডায়লগস-এর পুরস্কার জিতল ‘মন্দার’।
ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেইসঙ্গে ‘আরণ্যক’-এর গোটা টিমকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নেওয়া যাক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডসের সেরা সিরিজ, সেরা সিনেমার, সেরা অভিনেতা, অভিনেত্রীদের তালিকা-
বেস্ট ওয়েব অরিজিনাল ফিল্ম-পপুলার: শেরশাহ
বেস্ট ওয়েব অরিজিনাল ফিল্ম-জুরি: দশভি
বেস্ট ওয়েব সিরিজ-পপুলার: দ্য ফ্যামিলি ম্যান
বেস্ট ওয়েব সিরিজ-জুরি: তাব্বর
বেস্ট অ্যাক্টর মেল-পপুলার (ফিল্ম): কার্তিক আরিয়ান (ধামাকা)

বেস্ট অ্যাক্টর ফিমেল-পপুলার (ফিল্ম): তাপসী পান্নু (হাসিনা দিলরুবা)
বেস্ট অ্যাক্টর মেল-পপুলার (সিরিজ): তাহির রাজ ভাসিন (ইয়ে কালি কালি আঁখে)
বেস্ট অ্যাক্টর ফিমেল-পপুলার (সিরিজ): রবীনা ট্যান্ডন (আরণ্যক)


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র