সময় কলকাতা ডেস্ক: হাজিরা এড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সোমবার দিল্লি পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু পূর্বনির্ধারিত কাজ থাকায় হাজিরা দিতে পারবেন না বলে দিল্লি পুলিশকে জানান অভিনেত্রী।
মন্দির মার্গে দিল্লি পুলিশের ‘ইকোনমিক অফেন্সেস উইং’-এর সদর দফতরে সোমবার যে তিনি হাজিরা দিতে পারবেন না, তা ইমেল মারফত জানিয়েছেন জ্যাকলিন। এখবর নিশ্চিত করেছেন এক পুলিশ আধিকারিক। এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির জেলে বন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে ১০টিরও বেশি অপরাধের মামলা রয়েছে।

উল্লেখ্য, ইডির জালে জড়িয়ে পড়ছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২১৫ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েক মাস ধরেই একাধিকবার ইডির জেরার মুখে পড়েছেন জ্যাকলিন। জুন মাসের শেষের দিকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন জ্যাকলিন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একযোগে জ্যাকলিন ২১৫ কোটি টাকা আদায় করেন বলেই অভিযোগ।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র