Home » নিম্নমুখী করোনা গ্রাফ

নিম্নমুখী করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। সে কারণেই মহামারীর প্রকোপ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। যদিও করোনা গ্রাফে স্বস্তি! ফের ৫ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমার পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসও। চিন্তা থাকছে পজিটিভিটি রেট নিয়ে। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার, দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৫১৭৮ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৪৭।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৬ কোটি ৭৬ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

About Post Author