সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ পথ দুর্ঘটনা কাশ্মীরে।
জানা গিয়েছে, খাদে বাস পড়ে ১১ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে জম্মু কাশ্মীরের পুঁঞ্চ জেলার সওজিয়ান এলাকাতে যাত্রী সহ একটি মিনি বাস খাদে উল্টে পড়ে। একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে বলে খবর। আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছেছে জম্মু কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছেন জওয়ানরা। অন্যদিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শোকপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের গর্ভনর মনোজ সিনহা। নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। আহতদের শীঘ্রই চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলার জন্যও নির্দেশ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

সম্প্রতি, জম্মু কাশ্মীরের পহেলগাঁও এলাকায় গভীর খাদে বাস পড়ে গিয়েছিল। সেনা জওয়ানদের ও বাস দুর্ঘটনায় ছয় জনের মৃত্যুর খবর মিলেছিল। এছাড়াও আহত হয়েছিলেন ৩৭ জন আই টি বি পি জওয়ান এবং দু’জন পুলিশ কর্মী। বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে পড়ে যায়। পুরো দুমড়ে মুচড়ে যায় বাসটি। দ্রুত উদ্ধারকাজে নামে সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় ১৯টি অ্যাম্বুল্যান্স। গুরুতর আহত জওয়ানদের হেলিকপ্টারে করে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭