সময় কলকাতা ডেস্কঃ আসছে শাহরুখের নতুন সিনেমা। দীর্ঘদিন পর বড়পর্দায় নজরকাড়া চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সিনেমার প্রথম ঘোষণার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা।
জানা যাচ্ছে, এই সপ্তাহের শেষের দিকে জওয়ান ছবির অ্যাকশন সিকোয়েন্স এর শুটিংয়ে চেন্নাইতে যাবেন এস আর কে। বলিউডের হাঙ্গামা ডটকম অনুসারে, এই অ্যাকশন দৃশ্যটি শুটিংয়ের জন্য ইতিমধ্যেই একটি বিস্তৃত সেট তৈরি করা হয়েছে। এছাড়াও, শোনা যাচ্ছে যে প্ৰায় ২০০ জন মহিলা এই দৃশ্যের শুটিং করবেন। ছবির পরিচালক অ্যাটলি, মুম্বাইতে ২০০ থেকে ২৫০ জন মহিলা ম্যানেজমেন্ট অফিসারকে আমন্ত্রন করেছেন চেন্নাই এর শুটিংয়ের জন্য। অ্যাকশন দৃশ্যটি সম্ভবত সাত দিনের মধ্যেই শুট হবে। এখনও, এই শুটিং সম্পর্কিত তথ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এই বছরের জুনে প্রথম প্রকাশিত হয় জওয়ান। যেখানে ছবির টিজারে শাহরুখ খানকে আহত এবং বাঁধা অবস্থায় দেখা যায়। এই ছবির প্রধান ভূমিকায় রয়েছেন শাহরুখ খান এবং দক্ষিণের জনপ্রিয় তারকা নয়নতারা । জানা গিয়েছে, তামিল অভিনেতা বিজয় সেতুপতিকেও এই ছবিতে দেখা যাবে। ‘জওয়ান’ এর প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট। ২ জুন, ২০২৩ -এ, এটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ান। এই ছবির টিজারেই নজর কেড়েছেন শাহরুখ, তাই এই ছবি মুক্তির অপেক্ষায় শাহরুখ ভক্তরা।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে