সময় কলকাতা ডেস্কঃ ১৭ তারিখ মুক্তি পেটে চলেছে ঋত্বিক রোশন আর সইফ আলি খান অভিনীত ছবি ‘বিক্রম বেদা’ -র প্রথম গান অ্যালকোহলিয়া। এই গানে ঋত্বিককে এমন রূপে দেখা যাবে যা আগে কখনও দেখা যায়নি বলে দাবি পরিচালকের। এই গানের দেশী তালে নাচ করতে দেখা যাবে ঋত্বিককে। নতুন এই গান যাতে দর্শকদের কাছে পৌঁছয় সেই জন্য এই গান প্রচারের অভিনব পন্থা নিয়েছে প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে,১৭ তারিখ একসঙ্গে ১৫টা শহরে লাইভ স্ট্রিম হবে এই গান। এরপরে এই গান ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আর এই ছবি মুক্তি পাবে চলতি মাসের ৩০ তারিখ।

পর্দায় গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিক রোশনকে, এবং সেফ আলি খানকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। স্বাভাবিকভাবেই বি টাউনের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। তবে ছবি মুক্তির আগেও বড় চমক দিচ্ছেন ‘বিক্রম বেদা’ নির্মাতারা। কেননা ‘বিক্রম বেদা’ মুক্তি পেতে চলেছে ১০০টি দেশে। জানা গিয়েছে, ইউরোপের ২২টি দেশে, আফ্রিকার ২৭টি দেশে দেখা যাবে এই ছবি। এছাড়াও আরও বহু দেশে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘বিক্রম বেদা’ ছবির ট্রেলার ও টিজার। তামিল ছবি ‘বিক্রম ভেদা’ রিলিজ করেছিল ২০১৭ সালে। পুষ্কর-গায়ত্রী পরিচালিত সেই ছবিটি বক্স অফিসেব্যাপক হিট করেছিল। ছবিতে বিক্রমের ভূমিকায় ছিলেন আর মাধবন। ভেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপথী। ভারতীয় লোককথার উপর ভিত্তি করেই লেখা ‘বিক্রম ভেদা’ কাহিনীটি। ছবিটি প্রযোজনা করেছেন এস. শশীকান্ত এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। ছবিটিতে হৃতিক রোশন, সেফ আলি খান ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত শরফ, যোগিতা বিহানি, শরীব হাশমি এবং সত্যদীপ মিশ্র।

‘বেতাল পঞ্চবিংশতী’র গল্পের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবি। প্রায় ১৯ বছর পর ফের একসঙ্গে হৃত্বিক রোশন ও সেফ আলি খান কে দেখা যাবে। শেষবারের মতন তাঁরা দুজনে একসঙ্গে ‘না তুম জানো না হাম’ ছবিতে অভিনয় করেছিলেন। জানা গিয়েছে, ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। সম্প্রতি বলিউডের বিগ বাজেট সিনেমার যে দীর্ঘকালীন খরা বক্সঅফিসে চলছে, তা এই ছবির মাধ্যমেই কেটে যাবে বলেই আশা ছবির নির্মাতাদের।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?