Home » ছাত্রীদের স্নানের দৃশ্য ভাইরাল , আত্মহত্যার চেষ্টা ৮ ছাত্রীর

ছাত্রীদের স্নানের দৃশ্য ভাইরাল , আত্মহত্যার চেষ্টা ৮ ছাত্রীর

সময় কলকাতা ডেস্কঃ দলবদ্ধ ছাত্রীদের  স্নানের ভিডিও ভাইরাল হওয়ার ভয়ঙ্কর অভিযোগ। খবর রটে যেতেই প্রাথমিক পরিণাম হল ভয়ঙ্কর। অভিযোগ, ঘটনার জেরে  অনেক ছাত্রী আত্মহত্যার চেষ্টায়  শামিল। যদিও সমগ্র ঘটনা অস্বীকার করছে পুলিশ প্রশাসন।

৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য সামাজিক প্রচার মাধ্যমে ভাইরাল হওয়ার অভিযোগ। লজ্জা অপমানে আত্মহত্যার চেষ্টা করলেন ৮ ছাত্রী। ঘটনায় উত্তপ্ত মোহালি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, পাঞ্জাবের মোহালির চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য আর এক ছাত্রী ক্যামেরাবন্দি করে পাঠিয়েছিলেন তার এক বন্ধুকে। তারপরই সেই দৃশ্য সামাজিক প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে উঠছে অভিযোগ। লজ্জা অপমানে আত্মহত্যার চেষ্টা করেন ৮ ছাত্রী।  ৮ ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, ৬০ ছাত্রী স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করেন বিদ্যালয়েরই এক ছাত্রী। সেই দৃশ্য তিনি পাঠান তার এক বন্ধুকে। তারপরই ভাইরাল হয় সেই স্নানের দৃশ্য। আলোড়ন পড়ে যায় বিশ্ববিদ্যালয় চত্বরে। চন্ডিগড়, মোহালি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। হোস্টেলের মধ্যেই ৮ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। পড়ুয়ারা বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী জানিয়েছেন , এই ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে এবং এটা অতীব দুর্ভাগ্যজনক  ঘটনা। জানা গিয়েছে, স্নানের দৃশ্য যে ছাত্রী ক্যামেরাবন্দি করেছিল এবং সে তার যে বন্ধুকে পাঠিয়েছিল তারা দুজনই হিমাচল প্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ ঘটনায় জড়িত এক ছাত্রীকে গ্রেফতার করেছে। তবে এখনও উত্তপ্ত পরিস্থিতি রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।


মোহালির পুলিশ প্রধান বিবেক সোনি জানিয়েছেন, পুরো ঘটনাটাই একটা গুজব। কোন স্নানের ভিডিও প্রচার মাধ্যমে ভাইরাল হয়নি এবং কোন ছাত্রীর আত্মহত্যার ঘটনাও পুলিশের কাছে নথি ভুক্ত হয়নি। এক ছাত্রীর মোবাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় তরফ থেকেও দাবি করা হয়েছে পুরো ঘটনাটাই গুজবের কারণে হয়েছে।

About Post Author