সময় কলকাতা ডেস্কঃ উৎসবের মরশুমে প্রতিবছরই আমজনতার স্বার্থে আকর্ষনীয় ছাড় নিয়ে হাজির হয় ই-কমার্স সাইটগুলি। তাই পুজোর আগেই অনেকটা ছাড়ে প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলা যায়। আর এই ছাড়ের জন্য কমবেশি আমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকি। প্রতিবছরের মতো এবারও ছাড় নিয়ে হাজির হল ফ্লিপকার্ট।
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। হাতে বাকি মাত্র আর দু’সপ্তাহ। পুজোর কেনাকাটার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে আমজনতা। করোনার কারণে গত দুবছরে অনেকেই অনলাইন শপিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ফলে এবারের পুজোতেও অনেকেই আবার অপেক্ষা করে রয়েছেন ই-কমার্স সাইটগুলির পুজো অফারের জন্য। কেউ কেউ আবার ফোন কিনবেন সেই প্ল্যানও করে রেখেছেন। এবার তাঁদের জন্য রয়েছে সুখবর। কেননা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-তে ফোনের ওপর পেয়ে যাবেন আকর্ষনীয় ছাড়।

সদ্যই বাজারে এসেছে আইফোন ১৪। তবে জানেন কি এবার পুজোয় ফ্লিপকার্টে অবিশ্বাস্য কমে আইফোন ১৩ পাবেন। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর। তবে প্লাস মেম্বাররা একদিন আগে অর্থাৎ ২২ তারিখ রাত ১২ টা থেকে পাবেন এই অফার। এই অফার চলবে ৩০ তারিখ পর্যন্ত। আর বিগ বিলিয়ন ডে-তে আইফোন ১৩ পেয়ে যাবেন ২০ হাজার টাকা ছাড়ে।
বর্তমানে আইফোন ১৩ এর বাজার মূল্য ৬৯,৯০০। অর্থাৎ সেলে তা পেয়ে যাবেন মাত্র ৫০ হাজার টাকায়। এছাড়াও কেনাকাটায় নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড ব্যবহার করলে আরও খানিকটা ছাড় মিলবে। পাশাপাশি আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে আরও খানিকটা ছাড় পেয়ে যাবেন। তবে শুধু আইফোন ১৩ নয়, অন্য ব্র্যান্ডের মোবাইলের ক্ষেত্রেও মিলবে এই আকর্ষনীয় ছাড়।
এছাড়াও ব্র্যান্ডেড ফ্যাশন ও রকমারি বস্ত্রের ওপরে অবিশ্বাস্য ছাড় এসময় আশা করা যায় ফিল্পকার্টের কাছে।পুজোয় চাই নতুন জামা, জুতো। সবকিছুতেই এ মুহূর্তের ছাড় মিলবে।তাই আর দেরি না করে বিগ বিলিয়ন ডে-তে কী কী কিনবেন,এখনই তা উইশলিস্ট করে রাখুন।।


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের