Home » বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ায়

বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ায়

সময় কলকাতা ডেস্কঃ  হাওড়া ময়দানের বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার হাওড়া ময়দানের একটি ব্যাগের দোকান দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দমকলের আরও ৪ টি ইঞ্জিন । কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে জানা যায় নি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতেও বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এটি একটি জনবহুল মার্কেট। সোমবার ওই এলাকায় মঙ্গলাহাট এবং  পুজোর কেনাকাটার জন্য প্রচুর ভিড় রয়েছে ওই এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। কেউ ওই ব্যাগের দোকানের ভিতরে আটকে রয়েছেন কিনা, তা দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনও কিছু জানা যায় নি।

সূত্রের খবর, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্রমশ বেড়ে যাচ্ছে আগুন বলে খবর। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল আগুন সেইভাবে নেভাতে পারছেন না। বড়সড় দুর্ঘটনা এড়াতে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে যান চলাচল বন্ধ রাখা হয়েছে হাওড়া ময়দান অঞ্চলে ।

About Post Author