সময় কলকাতা ডেস্কঃ সামনেই উৎসবের মরশুম। ধীরে ধীরে কমছে মহামারীর প্রকোপ। একধাক্কায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস বেড়েই চলেছে। যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৪৩ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজার ৩৭৯ জন। দেশে গত একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪৬৭৬ জন। স্বস্তি এটাই যে বাড়ছে সুস্থতার হার। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫২৮৩৭০ জনের।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৭ কোটির বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির