Home » উদ্বেগজনক পজিটিভিটি রেট

উদ্বেগজনক পজিটিভিটি রেট

সময় কলকাতা ডেস্কঃ সামনেই উৎসবের মরশুম। মহামারীর প্রকোপ নিয়ে চিন্তা কিছুতেই কমছে না। সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। পজিটিভিটি রেটও বেড়েই চলেছে। দৈনিক পজিটিভিটি রেট ১.৩৩ শতাংশের কাছাকাছি। যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়লেও কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা  ৪৬ হাজার ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৪০৩ জন।

বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৭২ হাজার ৯৮০ জন করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৭ কোটির বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

 

About Post Author