সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে পেশ করা হল প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। সোমবার ৭ দিনের সিবিআই হেফাজতের শেষে আলিপুর কোর্টে তোলা হবে প্রাক্তন এসএসসি চেয়ারম্যানকে। জেরায় প্রভাবশালী সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুবীরেশের থেকে পাওয়া বয়ানের সূত্র ধরে আরও কয়েকজনের নাগাল পেতে চাইছে গোয়েন্দারা। সেই কারণে সুবীরেশকে ফের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। সেই কারণেই আবার তাঁকে নিজেদের হেফাজতে পেতে চান তাঁরা।

পার্থ-কল্যাণময়-শান্তিপ্রসাদের পর সিবিআই জালে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। উল্লেখ্য, ২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের। ওই রিপোর্ট অনুযায়ী, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর