সময় কলকাতা ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের সঙ্গে বিমানবন্দরে যা হয়েছিল, তা ঠিক কাজ করা হয়নি। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানিতে স্বীকার করে নিলেন ইডির আইনজীবী। হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এদিন ইডির আইনজীবী এসভি রাজু বিষয়টি স্বীকার করে নেন।
গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে এদিন ইডির আইনজীবী জানান,‘যদি মেনকা গম্ভীরকে বিমান বন্দরে আটক করা হয়ে থাকে, তাহলে তা ঠিক হয়নি। তবে এটা ইচ্ছাকৃত নয়।’
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে ছিল অভিষেকের স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। সেই কারণেই অভিষেকপত্নী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরেকে একাধিকবার তলব করা হয়েছিল। এর আগেও নোটিসে রাত ১২.৩০ ইডি দপ্তরে মেনকা গম্ভীরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তিনিও মাঝরাতেই গিয়েছিলেন হাজিরা দিতে। কিন্তু গিয়ে দেখেন ইডি অফিসে তালা ঝুলছে। পরে ইডি জানায় নোটিসে পিএম লিখতে গিয়ে ভুল করে এএম লেখা হয়েছিল। পরে নিজেদের ভুল স্বীকার করে ফের তাঁকে দুপুরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সন্ধ্যাবেলায় তিনি ইডি অফিস থেকে বেরিয়ে হাইকোর্টে ইডির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেনকা। সেই মামলারই শুনানি চলছিল।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু