সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। কাবুলের সিজে এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন ঢুকে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ জনের। আহত আরও ২৭। তবে এই হামলার নেপথ্যে কতজন রয়েছেন তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। পাশাপাশি কোনও জঙ্গি সংগঠনের তরফেও হামলার দায় স্বীকার করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে সিজে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর আফগানদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে।

কিছুদিন আগেও কাবুলের একটি মসজিদ-এ প্রার্থনার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যার জেরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৬৫ জন। এমনকী মসজিদের ইমামেরও প্রাণ গিয়েছিল। তবে,বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক