সময় কলকাতা ডেস্কঃ ২ অক্টোবর, রবিবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিন সকালে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রদ্ধা অর্পণ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। পাশাপাশি আজ ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিবস। তাকেও শ্রদ্ধা জানিয়েছেন ভারতের নেতারা।

এদিন মহা সমারোহে মহাত্মা গান্ধীর জন্মদিন পালিত হয় ব্যারাকপুর গান্ধী ঘাটে। ব্যারাকপুর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী সহ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। যদিও প্রথাগত ভাবে এই অনুষ্ঠানে হাজির থাকেন রাজ্যের রাজ্যপাল। তবে শারীরিক অসুস্থতার কারণে এ বছর মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে কান্দিঘাটে হাজির হতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্যের মন্ত্রীরা যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেন জাতির জনক মহাত্মা গান্ধীকে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর