সময় কলকাতা ডেস্কঃ ভয়ংকর তুষার ঝড়ে ১০ জন পর্বতারোহীর মৃত্যুর ঘটনার পরেই ফের ভয়ংকর দুর্ঘটনার কবলে উত্তরাখন্ড। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। এই ঘটনায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের পৌড়ী গারোয়ালের একটি খাদে প্রায় ৫০০ মিটার নিচে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। বাসে প্রায় ৫৫ জন যাত্রী ছিলেন। বিয়ে বাড়ি থেকে কনে যাত্রীদের নিয়ে বাসটি রওনা হওয়ার কিছুক্ষণ বাদেই সিনদি গ্রামের কাছে ধুমা কোটের বিরো খাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। এখনও পর্যন্ত ২১ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকালেই এই বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তিনি তার দপ্তরে বসে উদ্ধারকার্য পরিচালনা করেছেন। মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে এই বাস দুর্ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধার কার্যে এসডিআরএফ ও এনডিআরএফ এর জওয়ানদের নামানো হয়েছে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?