সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার মাউন্ট দ্রৌপদী কা ডান্ডা -২ চূড়ায় তুষারধসের আঘাতে নেহরু ইন স্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর 41-সদস্যের একটি দল আটকে পড়ার পরে দশ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী কর্মীদের একটি দল এবং নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম) এর তিনজন প্রশিক্ষককে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য ইনস্টিটিউটের ডোকরানি বামাক হিমবাহ বেস ক্যাম্পে নামিয়ে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার আচমকায় সেই বেস ক্যাম্পের উপর নেমে আসে তুষার ধস। চাপা পড়ে যায় বেস ক্যাম্প। ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ ইতিমধ্যে হেলিকপ্টার নিয়ে উদ্ধারকার্যে নেমে পড়েছে। ছয়জনকে উদ্ধার করে মাতিল ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এখনো প্রায় ১৫ জন নিখোঁজ। প্রতিকুল আবহাওয়ার কারণে উদ্ধারকার যে কিছুটা ব্যাহত হচ্ছে। বাকিদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছেছে


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?