সময় কলকাতা ডেস্কঃ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। গোটা দেশেই কমল আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে কমল অ্যাকটিভ কেসও। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। গতকালও সংখ্যাটা ছিল আড়াই হাজারের সামান্য বেশি।পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩০ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনার থাবায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৭৫৪ জন।
অন্যদিকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এক ধাক্কায় সংক্রমণ খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ১৫,২৯৫। মৃত্যু হয়েছে ১ জনের। মোট করোনায় মৃত্যু হয়েছে ২১, ৫১২ জনের।

বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৪৭ হাজার ৩৪৪ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৯০ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর