Home » বারাসাতে কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে

বারাসাতে কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে

সময় কলকাতা ডেস্কঃ কলকাতার কার্নিভালের পর এবার, কিন্তু জেলার কার্নিভালে নজর দিল রাজ্য সরকার।  এই বছর ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। তাই কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার দুর্গা পুজোকেও আরও আকর্ষণীয় করে তোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে এই বছরে শহর কলকাতার মতো অন্যান্য জেলাগুলিতেও আজ পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। সেই রকমই প্রস্তুতি শুরু হয়ে গেল বারাসাতে।

বারাসাতে কার্নিভালকে ঘিরে টানটান উত্তেজনা সকাল থেকে। চাঁপাডালি মোড়কে ঘিরে দেওয়া হয়েছে নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তায়। ২২ টির মতো প্রতিমা এই কার্নিভালে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে । এই কার্নিভাল শুরু হবে শতদল মাঠ থেকে এবং চাঁপাডালি মোড়ের ঠিক মাঝখানে মূল মঞ্চ করা হয়েছে। যে মূল মঞ্চের সামনে এসে প্রতিমাগুলি দাঁড়াবে, এবং তারা তাদের নিজস্ব ঘরানায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। তারপর তারা চলে যাবে বিভিন্ন দিকে।

ইতিমধ্যেই বারাসাতের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এই কার্নিভালকে ঘিরে যথেষ্ট উৎসাহিত। কারণ এই প্রথমবার বিভিন্ন জেলায় পুজো কার্নিভাল হচ্ছে।

About Post Author