সময় কলকাতা ডেস্ক : চম্পারণের মানুষখেকোর আতঙ্কের অবসান।অবশেষে খতম হল ঘাতক ব্যাঘ্র । গুলিতে সংহার করা হল বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের মানুষখেকো বাঘটিকে। অতঃপর গ্রামবাসীরা মৃত বাঘের ওপরে তাদের ক্রোধ প্রকাশ করল অভিনব কায়দায়। বাঘের লোম ছিঁড়ে উল্লাসে মেতে ওঠে গ্রামবাসী । সূত্রের খবর অনুযায়ী,এলাকার ত্রাস হয়ে ওঠা বাঘটি ৯ জনকে হত্যা করে। বাঘটিকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রশাসনিক নির্দেশের পরে গ্রামবাসীদের সাহায্যে আখের ক্ষেতে ওঁৎ পেতে ছিল জেলা পুলিশ ও বনদফতরের যুগ্ম দলটি ।বাঘের উপস্থিতি টের পেতেই চলে গুলি । জীবনলীলা সাঙ্গ হয় ডোরাকাটা নরখাদকটির । বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে দিন কয়েক ধরে উপদ্রব চলছিল সাড়ে তিন বছর বয়সি বাঘটি। এক এক করে নয়জন মানুষ বাঘটির শিকার হওয়ায় স্বাভাবিকভাবে ঘুম উড়ে গিয়েছিল এলাকার মানুষের। ৯০০ বর্গ কিলোমিটারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে বাঘের সংখ্যা ছিল ৪০টি। একটি বাঘের পঞ্চত্ব প্রাপ্তি ঘটল, সংখ্যা কমল বাঘের। তবুও বন্য প্রাণী সংহারের শেষে স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকাবাসী।।


More Stories
গন্ডারের হামলায় জলদাপাড়ায় মৃত্যু বনদফতরের অস্থায়ী কর্মীর
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?