সময় কলকাতা ডেস্কঃ খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে অ্যাকটিভ কেস । সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে সে রাজ্যে আক্রান্ত ৪৭৭ জন। মারণ ভাইরাসের বলি চারজন। ধীরে ধীরে কমছে রাজধানী দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের অ্যাকটিভ কেসও। এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলার আক্রান্ত ১৬৬ জন। প্রাণ হারিয়েছেন একজন।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৪৩০ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ৪ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৪২৭ জন। গতকালের তুলনায় সংক্রমণ কমলেও ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী ২৬ হাজার ৬১৮ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৮৭৪ জন।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ২১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর