সময় কলকাতা ডেস্কঃ এবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারিও। রবিবার থেকেই দিল্লি-এনসিআর এলাকায় নতুন দুধের দাম কার্যকর হয়েছে। ‘ফুল ক্রিম’ দুধ ও গরুর দুধের ক্ষেত্রে মাদার ডেয়ারি লিটার পিছু ২ টাকা দাম বাড়িয়েছে। জানা গিয়েছে,উৎপাদন খরচ বেড়ে যাওয়ার জন্যই দাম বাড়ানো হয়েছে। এর ফলে ‘ফুল ক্রিম’ দুধ লিটারপিছু ৬১ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬৩ টাকা হয়েছে। একইভাবে গরুর দুধ লিটারপিছু ৫৩ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা হয়েছে। দিল্লি এনসিআর সহ উত্তর ভারতের অনেক জায়গাতেই প্যাকেটজাত দুধের দাম বেড়েছে।
ইতিমধ্যেই মাদার ডেয়ারির মুখপাত্রের তরফে জানানো হয়েছে, ডেয়ারি ব্যবসার ক্ষেত্রে অশোধিত দুধের দাম বৃদ্ধি পাচ্ছে। গত ২ মাসে কেজি পিছু দাম প্রায় ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। কেননা উৎপাদন খরচও বহুগুণে বেড়েছে।

চলতি বছরে আমুলের পর মাদার ডেয়ারি এই নিয়ে ৩ বার দুধের দাম বাড়াল। দুধ ও দুগ্ধজাত পণ্যের সাথে যাতে কোনওভাবে আপোস না করতে হয়, তা নিশ্চিত করার জন্যই কিছুটা বাধ্য হয়ে এই দামবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে বলেই জানা গিয়েছে। এর আগে গত মার্চ মাসেও দিল্লি এনসিআর এলাকায় মাদার ডেয়ারি লিটার পিছু ২ টাকা দাম বাড়িয়েছিল। তারপরে ফের আগস্টে দাম কিছুটা বেড়েছিল। সেসময়ও লিটারপিছু ২ টাকা দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি