Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৯১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯৬৭ – রুশ মহাশূন্যযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্রে নিরাপদে অবতরণ করে।
১৯৭১ – পাক-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব হয়।
১৯৭২ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।
১৯৭৩ – মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৬ – শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৮ – পরিতোষ সেন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী এদিন জন্মান।
১৯২৫ – ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতার জন্মদিন আজ।
১৯৪০ – পরাণ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন
১৯৫০ – ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা ওম রাজেশ পুরীর জন্মদিন আজ।
১৯৮৪ – ফ্রিডা পিন্টো, ভারতীয় অভিনেত্রী এবং মডেল এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৩ – মোহাম্মদ নজিবর রহমান, বাংলা ভাষার ঔপন্যাসিক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮০ – দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এদিন প্রয়াত হন।
২০০৪ – প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ-এর প্রয়াণ দিবস আজ।
২০১৮ – আইয়ুব বাচ্চু, বাংলাদেশী সঙ্গীত শিল্পী এদিন প্রয়াত হন।

About Post Author