সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৯৬২ – নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।
১৯৭১ – ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
১৯৯১ – ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৯৬ – অন্ধ প্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৮৬ – উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৫৯ -যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতার জন্মদিন আজ।
১৮৭১ – অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক এদিন জন্মান।
১৮৯১ – নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক-এর জন্মদিন আজ।
১৯১৪ – ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২০ – সিদ্ধার্থশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৮৯ – স্যার জন অ্যান্থনি কোয়েল, ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক আজকের দিনে প্রয়াত হন।
১৯৯২ – চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহিরের প্রয়াণ দিবস আজ।
১৯৯৪ – কমিউনিস্ট নেতা বারীন দত্ত এদিন জন্মান।
২০১২ – অলি আহাদ, বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি