Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১২৯৬ – আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৮৫৭ – ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ স্থাপনের প্রস্তাব গ্রহণ করে।
১৯৪৩ – সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৯ – রাজকৃষ্ণ রায় বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৮ – শঙ্করীপ্রসাদ বসু খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপকের জন্মদিন আজ।
১৯৩১ – শাম্মী কাপুর, ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চলচ্চিত্র পরিচালক এদিন জন্মান।
১৯৫৬ – ক্যারি ফিশার, আমেরিকান অভিনেত্রী এবং চিত্রনাট্যকারের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৬ – সুধীশ ঘটক, বাঙালি চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান আজকের দিনে প্রয়াত হন।
১৯৯০ – ভারতীয় দার্শনিক, যোগী, গ্রন্থকার, সামাজিক বিপ্লবী, কবি, সঙ্গীতকার, ভাষাবিদ, প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং বিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকারের প্রয়াণ দিবস আজ।
১৯৯৮ – ধীরেন্দ্র নাথ গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এদিন প্রয়াত হন।
২০১২ – যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক -এর জন্মদিন আজ।

About Post Author