Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৬৪ – বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।
১৯২৩ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
১৯৩২ – রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।
১৯৪৩ – আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৯ – কাশ্মির সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩৮ – গোবিন্দচন্দ্র রায়, ভারতীয় বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৬ – প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী সুখলতা রাও-এর জন্মদিন আজ।
১৯২৯- শামসুর রাহমান, বাঙালি কবি ও লেখক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬২৩ – বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা তুলসীদাস আজকের দিনে প্রয়াত হন।
১৯১২ – রামতারণ সান্যাল,বিখ্যাত সংগীতাচার্য ও মঞ্চাভিনেতা এদিন প্রয়াত হন।
১৯২১ – টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ-এর প্রয়াণ দিবস আজ।
২০১২ – সুনীল গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক আজকের দিনে প্রয়াত হন।
২০১৪ – গোলাম আযম, বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবীদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধীর প্রয়াণ দিবস আজ।

About Post Author