সময় কলকাতা ডেস্কঃ অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী সহ পরিবার বাকি সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
উল্লেখ্য,দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী সোনালি চক্রবর্তী। গত দুই দিন ধরে অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর চারটে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াতে শেষ কাজ করেছেন তিনি। এই ধারাবাহিকে সোলাঙ্কির জেঠিমার চরিত্রে অভিনয় করতেন সোনালি চক্রবর্তী। তবে শারীরিক অসুস্থতার কারণেই খুব বেশিদিন শ্যুটিং করতে পারেননি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এদিন অভিনেতা শঙ্কর চক্রবর্তী নিজেই স্ত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?