সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০৭ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৩৮ – ভারতে বহুল প্রচারিত ইংরাজী দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
১৮৩৮ – ভারতে বহুল প্রচারিত ইংরাজী দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
১৯৫৭ – লাইকা নামের একটি রাশিয়ার কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে পাঠানো হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৬ – দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৩ – প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৯১৩ – নিখিল চক্রবর্তী, খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও ভারতের প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান -এর জন্মদিন আজ।
১৯১৯ – অরবিন্দ পোদ্দার, বাঙালি লেখক, অধ্যাপক ও গবেষক এদিন জন্মান।
১৯৩৩ – অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৪ – রুমা গুহঠাকুরতা, বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা ও ক্যালকাটা ইয়ুথ ক্যয়ারের প্রতিষ্ঠাতার জন্মদিন আজ।
১৯৭৪ – সোনালী কুলকার্নি, তিনি ভারতীয় অভিনেত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮৯ – ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭৫ – তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৯০ – ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জীর প্রয়াণ দিবস আজ।
১৯৯১ – বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি