সময় কলকাতা ডেস্ক: টুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। এলন মাস্কের টুইটার কেনার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শিকাগোতে এক অনুষ্ঠানে রীতিমতো কটাক্ষ করে জো বাইডেন বলেন, এলন মাস্ক এমন একটা মঞ্চ কিনলেন যেটি বিশ্বজুড়ে মিথ্যে ছড়িয়ে বেড়ায়। এর কোনও সম্পাদকও নেই। কেমন করে আপনি আশা করবেন বাচ্চারা এর থেকে কিছু শিখবে?

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক