সময় কলকাতা ডেস্কঃ বালুরঘাট শিশু খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। গোটা ঘটনায় এখনও পর্যন্ত মোট ধৃত ৫। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনার পর ফের সরব এলাকাবাসী। ইতিমধ্যেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত ওই যুবক এবং তার পরিবারের বেশ কয়েকজন শিশু বিক্রি ব্যবসার সঙ্গে যুক্ত আছে। পুলিশ এই সবকিছু জানা সত্ত্বেও বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় ইতিমধ্যেই মানস সিং সহ তার পরিবারের চারজনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। সূত্রের খবর, সোমবার ভোরে বালুরঘাট জেলা আদালতে ধৃতদের পেশ করা হয়েছে। এদিকে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, শনিবার বিকেলে মানস সিং নামের এক যুবক বছর আট-এর দীপ হালদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘুড়ি কিনে দেওয়ার জন্য। তারপর থেকেই কোনও খোঁজ পাওয়া যায়নি দীপ হালদারের। এদিকে সন্ধা গড়িয়ে রাত হয়ে গেলেও ওই নাবালক বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যেরা। স্থানীয়দের বাড়ি সহ আত্মীয়দের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলেও শেষ পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পরিবারের তরফে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। রবিবার তারা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত মানস সিং-কে গ্রেফতারও করে। সেইসঙ্গে অভিযুক্তের বাবা,মা ও বোনকেও গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুকে শনিবার রাতেই খুন করে অভিযুক্ত মানস সিং। এরপরে ওই শিশুটির হাত-পাঁ বেঁধে বস্তায় ভরে বাড়ির পাশেই একটি পরিত্যক্ত খাঁড়িতে ফেলে দেওয়া হয়। আর রবিবার সন্ধ্যা না হতেই পুলিশ অভিযুক্তের বাড়ির পাশেই আত্রেয়ী খাঁড়িতে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুরের পাশাপাশি থানায় এসেও বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি মোকাবিলা করতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ওই যুবক এবং তার পরিবারের বেশ কয়েকজন শিশু বিক্রি ব্যবসার সঙ্গে যুক্ত আছে। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতে অভিযুক্তরা প্রত্যেকেই বালুঘাট থানা গিয়ে আত্মসমর্পণ করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!