সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর অফিশিয়াল টিজার। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়কে। আর ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রযোজক রানা সরকার। শনিবার সোশ্যাল মিডিয়ায় টিজার মুক্তি পেতেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। ছবির টিজারে দেখা যাচ্ছে, পরাণ বন্দ্যোপাধ্যায়কে স্বর্গের জমি কেনার প্রস্তাব দিচ্ছেন দুই ব্যক্তি।

পরিচালক হিসাবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাজ এটি। এর আগে ছবিটিকে ঘিরে কম বিতর্ক দেখা যায়নি। কেননা শোনা গিয়েছিল, ‘মানবজমিন’ ছবির চিত্রনাট্য নিয়ে নাকি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে মতবিরোধ হয়েছে। তারপর থেকেই ছবি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন সৃজিত। যদিও সমস্ত কানাঘুষোকে পিছনে ফেলে ছবির অফিশিয়াল টিজারের প্রথম ঝলকেই দেখা দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

উল্লেখ্য,মানবজমিন’ ছবির শ্যুটিং-এর বেশিরভাগটাই কলকাতায় হয়েছে। ‘মানবজমিন’ নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যে ক’টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা সিনেমা দেখবে কেন?


More Stories
চলে গেলেন মিঠু মুখার্জী
আসছে ভুতু আয়া ভাগো
সত্যজিতের চোখে উত্তম কুমার