সময় কলকাতা ডেস্কঃ গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। শনিবার তুফানগঞ্জ আদালতে এসে আত্মসমর্পণ করেন বিজেপি সাংসদ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গত ১৫ নভেম্বর তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

সূত্রের খবর,শনিবার সকাল ১১টা নাগাদ জেলা বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে তুফানগঞ্জ আদালতে হাজির হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। ইতিমধ্যেই আদালতের ভিতরে আত্মসমর্পণের আইনি প্রক্রিয়া মেটাচ্ছেন তিনি। যদিও এই মামলায় মোট ৪ জন অভিযুক্ত ছিলেন। তার মধ্যে ৩ জন অনেক আগেই মুক্তি পেয়েছিলেন।
প্রসঙ্গত,২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে একটি বাইক মিছিলে অংশগ্রহণ করেছিলেন জন বারলা। ওই বাইক মিছিলের কোনও অনুমতি আগে থেকে নেওয়া ছিল না। কিন্তু নির্বাচনী প্রচারবিধি লঙ্ঘন করে বার্লার সেই সময় বিডিও অফিস এলাকায় বাইক ও গাড়ি নিয়েই র্যা লি করেছিলেন। কার্যত সেকারণেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বক্সিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এমনকী এই মামালায় চারজন অভিযুক্তেরও নাম ছিল।

এরপরই গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা- কে আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছিল। কিন্তু,তুফানগঞ্জ আদালতে সেই মামলার শুনানিতে হাজির ছিলেন না আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বা তাঁর কোনও প্রতিনিধি। এরপরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর