সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ নভেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩৩ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৭৫ – স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
১৭৯২ – মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
১৮৩৯ – গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
১৯৯৬ – সীমান্ত সমস্যা চিন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০১ – মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মিলড্রেড হ্যারিস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৬ – শুভেন্দু চট্টোপাধ্যায়,ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতার জন্মদিন আজ।
১৯৪৪ – মানিক সরকার, ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮১২ – ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহম্মদ মুহসীন আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৯ – রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৫১ – প্রমথেশ চন্দ্র বড়ুয়া,ভারতের একজন বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক এদিন প্রয়াত হন।
১৯৮৭ – মহম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৩ – জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, ভারতের অগ্রগণ্য শিল্পপতির প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি