Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩৯ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৯২ – জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৪৬ – দুদু মিয়া কর্তৃক নীলকুঠি আক্রমণ।

১৮৯৩- চীন আর ব্রিটেনের মধ্যে ‘চীন-ব্রিটেন সম্মেলন তিব্বত-ভারত চুক্তি’ স্বাক্ষরিত হয়।

১৯৩৫ – কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়।

১৯৭১- ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন করে মিত্রবাহিনী নাম গ্রহণ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯০১ – একজন মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী ও অ্যানিমেটর ছিলেন ওয়াল্ট ডিজনি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০১ -একজন সাম্যবাদী বিপ্লবী, সাংবাদিক ও কৃষক নেতা প্রমথ ভৌমিক-এর জন্মদিন আজ ।

১৯১১ – প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় এদিন জন্মান।

১৯১৩ – গোপাল ঘোষ, খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৫ – বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার-এর জন্মদিন আজ।

১৯৩৯ – বাসবী নন্দী, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৫০ – অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক আজকের দিনে প্রয়াত হন।

১৯৫১ – খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর-এর প্রয়াণ দিবস আজ।

১৯৬১ -ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ এদিন প্রয়াত হন।

১৯৬৩ – হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী আজকের দিনে প্রয়াত হন।

১৯৮১- সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেন-এর প্রয়াণ দিবস আজ।

১৯৮৬ – ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধর আজকের দিনে প্রয়াত হন।

১৯৯৩ – সত্য চৌধুরী, প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author