Home » মালদহে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দু’শো তৃণমূল কর্মীর 

মালদহে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দু’শো তৃণমূল কর্মীর 

সময় কলকাতা ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই মালদহের চাঁচলে উল্টো স্রোত! এবার চাঁচলে ঘাস ফুল ছেড়ে হাত শিবিরে যোগ দিলেন দুই শতাধিক তৃণমূল কর্মী। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

উল্লেখ্য, মালদহের চাঁচল বিধানসভা এক সময় ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু গত পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তি হারিয়েছে কংগ্রেস। একের পর এক পঞ্চায়েত দখল করে নিয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত। এবার দলীয় নেতৃত্বদের উপর ক্ষোভ উগড়ে তৃণমূল ছাড়লেন দুই শতাধিক কর্মী।

সোমবার মালদহের চাঁচল ১ নং ব্লকের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের বরতল,পৌহুরিয়া এবং ভীমপুর গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নেন। নবগত সদস্যদের দলে স্বাগত জানান মতিয়ারপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি শেখ কামাল উদ্দিন। কংগ্রেসে যোগদানকারী সন্তোষ কুমার দাস বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তৃণমূল দল করালম। কিন্তু তৃণমূল লাগামহীন দুর্নীতি আর কাটমানি তে জর্জরিত। নিজের পকেট ভরানো ছাড়া আর কিছুই বুঝে না। তাই ক্ষুব্ধ হয়ে এবং ঘৃণায় আমি এই দল ত্যাগ করলাম।’ যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি,পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। তারই মধ্যে মালদহের এই ঘটনা শাসকদলের বড়সড় ক্ষতি বলেই দাবি একাংশের।

About Post Author