সময় কলকাতা,অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়ঃ অন্তিম পর্বে কাতার বিশ্বকাপ। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এবার সেমি-ফাইনাল ও ফাইনাল যে বলটিতে খেলা হবে, সেটি প্রকাশ করল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। এই বলটির নাম আল-হিম। যার অর্থ ‘দ্য ড্রিম’।

রবিবার এই বলের উদ্বোধন করেন ব্রাজিলের কিংবদন্তি কাকা ও স্পেনের কিংবদন্তি ইকে ক্যাসিয়াস। এই বলটি অনেক বেশি আধুনিক বলে দাবি করা হয়েছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাটির পক্ষ থেকে। সূত্রের খবর, বলটি তৈরি করা হয়েছে পলিইউরেথ্রিন দিয়ে। সেন্সর ছাড়াও বলটিতে রয়েছে মোট ২০টি প্যানেল। বলের ভিতরে থাকবে সিটিআর কোর, যা বলটির গতি ও বাতাসে কেটে দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে।

কাতার বিশ্বকাপের খেলা শুরু হয়েছিল ‘আল-রিলা’ বল দিয়ে। যার অর্থ “দ্য জার্নি”। যেই বলের মধ্যে দিয়ে ফুটে উঠেছিল কাতারের সংস্কৃতি ও ঐতিহ্য। এখনও পর্যন্ত বিশ্বকাপের ৬০ টি ম্যাচ খেলা হয়েছে আল-রিলা দিয়ে। এবার সেই ‘আল-রিলার’ বদলে অত্যাধুকনিক ‘আল-হিম’ বল দিয়ে শেষ হবে মরু দেশের বিশ্বকাপ।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই