Home » মেসি-ভ্যান ডাইকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

মেসি-ভ্যান ডাইকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

সময় কলকাতা,অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়ঃ বিশ্ব ফুটবলে এমন ঘটনা খুব কমই ঘটেছে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের কথা বলছি আমরা। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে এই ম্যাচকে ঘিরে বহু নাটকের সাক্ষী ছিল দোহার লুসাই স্টেডিয়াম। ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয় মাঠে। এই উত্তেজনা মৌখিক লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। হাতাহাতির পর্যায়েও পৌঁছয়। মোট ৪৮ টি ফাউল করেন দুই দলের ফুটবলাররা। ম্যাচ পরিচালনা করতে গিয়ে একাধিকবার পকেট থেকে কার্ড বার করতে হয় স্প্যানিশ রেফারি মাতেও লাহোকে।

১২০ মিনিটের খেলায় দুই দলের মোট ১৭ জনকে কার্ড দেখাতে হয় রেফারিকে। তার মধ্যে যেরকম হলুদ কার্ড ছিল সেরকম পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ডাচ ডিফেন্ডারকে। উত্তেজনার এই ম্যাচে উত্তেজনা ছেড়ে মাঠের বাইরে চলে আসতে হয় ডেঞ্জিল ডুমফ্রিসকে। হলুদ কার্ডের হাত থেকে বাঁচেননি মাঠের বাইরে থাকা ফুটবলার ও স্টাফিং কোচরাও। মাঠের উত্তেজনার আঁচ ছড়িয়ে পরে মাঠের বাইরেও। সাংবাদিক সম্মেলনে মেজাজ হারাতে দেখা যায় আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে। রেফারিং নিয়ে প্রকাশ্যে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন লিও। রেফারির যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সূত্রের খবর, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা দুই দলকেই জরিমানা করা হতে পারে প্রায় প্রায় ১৬ হাজার ডলার। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে সেমির হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মেসিরা। তাঁর আগে ফিফার এই সিদ্ধান্ত আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি বাড়াবে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের।

About Post Author