সময় কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ঘিরে শুরু হয়েছে দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। প্রতিদিন বিভিন্ন জেলার পঞ্চায়েত সমিতির সদস্যদের নামে উঠে আসছে দুর্নীতির অভিযোগ। আজকের ঘটনা উত্তর ২৪ পরগনার বারাসাতের কদম্বগাছি পঞ্চায়েতের।

বারাসত ১নং ব্লক কদম্বগাছি পঞ্চায়েতের ৫২ নম্বর পার্টের পঞ্চায়েত মেম্বার সহ তাঁর আত্মীয়ের নামে আবাস যোজনায় থাকা নামকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। স্থানীয়দের প্রতিবাদ, উত্তর ২৪ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের ৫২ নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য কার্তিক ঘোষের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তার স্ত্রীর নামে,তার শ্যালকের নামে,শাশুড়ীর নামে আবাস যোজনার টাকা কিভাবে অনুমোদন করা হল? প্রত্যেকের দালান বাড়ি রয়েছে, তারপরেই তাদের নাম লিস্টে এল,কিন্তু প্রকৃত যাদের প্রয়োজন তাদের নাম নেই। বারংবার আবেদন জানিয়েও কোন লাভ হয়নি।
গত কয়েকদিন ধরে গোটা রাজ্যজুড়ে এমন খবর উঠে আসছে,কোথাও পঞ্চায়েত প্রধান তার স্ত্রীর নামে আবার কোথাও মেম্বার তার স্ত্রীর নামে প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্টে নাম উঠিয়ে দিয়েছেন। সেইরকমই উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের ৫২ নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য কার্তিক ঘোষ তাঁর স্ত্রীর নামে,তার শ্যালকের নামে,শাশুড়ীর নামে আবাস যোজনার লিস্টে নাম উঠিয়ে দিয়েছেন। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য কার্তিক ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন নতুন আবাস যোজনায় লিস্টে নাম এসেছে সত্যি, সেই নাম কাটার আবেদনও জানিয়েছেন তিনি।

এখন প্রশ্ন প্রধানমন্ত্রী আবাদ যোজনা কি? কেন্দ্রীয় সরকারের এক ধরনের আবাসন প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনা হল একটি ক্রেডিট-সংযুক্ত ভর্তুকি প্রকল্প, যার লক্ষ্য ২০২২ সালের মধ্যে সকলের জন্য আবাসন প্রদান করা। কিন্তু সেই প্রকল্পের সুবিধা কতখানি মানুষ পাবে তার সময় বলবে।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?