Home » প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের কাজ শুরু মালদহে

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের কাজ শুরু মালদহে

সময় কলকাতা ডেস্কঃ স্বাস্থ্য পরিষেবা এলাকাবাসীর কাছে উন্নততর পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের কাজ শুরু করল স্বাস্থ্য বিভাগ। মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের কাজ পরিদর্শন করলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ অভীক শঙ্কর কুমার। সংস্কার ও সৌন্দর্যের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানান তিনি। সঠিকভাবে কাজ হোক মানুষ উন্নত পরিষেবা পাক দাবি এলাকাবাসীর।

মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসীর স্বাস্থ্য বিভাগের কাছে স্বাস্থ্য কেন্দ্র পরিকাঠামোগত উন্নত করার আবেদন রাখেন। সে আবেদনের সারা দিয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে এই হাসপাতাল পরিকাঠামো উন্নতি করতে শুরু হয়েছে কাজ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যাচ্ছে, প্রায় ৫৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই হাসপাতালের পরিকাঠামো উন্নতির কাজে। হাসপাতালে ভবন সংস্কারের কাজ করার পাশাপাশি হাসপাতাল চত্বরে থাকা কোয়াটার গুলিও সংস্কার করা হবে। পাশাপাশি সৌন্দর্যায়নের বিভিন্ন কাজও করা হবে বলে জানা গেছে।

শুক্রবার এই কাজ পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভীক শংকর কুমার। গোটা বিষয়ে খতিয়ে দেখে তিনি জানান, “এই হাসপাতালে সংস্কার সৌন্দর্যের কাজ চলছে। দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন হবে। মানুষ খুব সহজেই উন্নত প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাবে। মানুষের সার্বিক পরিষেবার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” অন্যদিকে এই কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।

About Post Author