Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫৪ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৭৫৭ – রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।

১৭৯০ – আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়।

১৯২৩ – লাহোরে হিন্দু-মুসলমান সম্প্রদায়িক দাঙ্গা লাগে।

১৯২৫ – বঙ্গীয় গ্রস্থাগার পরিষদ স্থাপিত হয়।

১৯৩৯ – রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে।

১৯৪২- মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।

১৯৫৭ – সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৬৬ – সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১৯ -খালেদ চৌধুরী,বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব এদিন জন্মান।

১৯৩১ – বদরুদ্দীন উমর, বাংলাদেশের মার্কসবাদী-লেনিনবাদী লেখকের জন্মদিন আজ।

১৯৬৫ – রবার্ট কাভানাহ, স্কটিশ অভিনেতা ও পরিচালক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস আজ

১৯১৫ – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা মুদ্রণের পথিকৃৎ আজকের দিনে প্রয়াত হন।

১৯৭৪ -রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য এদিন জন্মান।

১৯৭৪ – প্রখ্যাত বাঙালি লেখিকা সীতা দেবী-র প্রয়াণ দিবস আজ।

১৯৭৯ -সতীশচন্দ্র দাশগুপ্ত, প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক আজকের দিনে প্রয়াত হন।

১৯৮২ – কানু রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত পরিচালক এর প্রয়াণ দিবস আজ।।

১৯৯৬ – বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান আজকের দিনে প্রয়াত হন।

২০০৯ – দীপালি নাগ রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পীর প্রয়াণ দিবস আজ।

About Post Author