সময় কলকাতা ডেস্ক: বর্ষশেষের মুখে সুখবর! কলকাতা- শিলিগুড়ি যাত্রাপথের সময় কমাতে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। কলকাতা থেকে নিউ জলপাইগুড়িকে যোগ করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে মালদা হয়ে নিউ জলপাইগুড়ি রুটে চলবে দেশের সর্বোচ্চ গতির এই ট্রেন।
রেলের সুত্র মারফত জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ট্রেনটির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে শুভ উদ্বোধন হবে ট্রেনটির। রেলওয়ে দপ্তরের এক নোটিশ মারফত ডিআরএম কাটিহার ডিভিশন ও রেলওয়ে সেফটি সিকিউরিটি ম্যানেজমেন্টকে নতুন ট্রেন চালানোর জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতজুড়ে বিভিন্ন রুটে বর্তমানে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনটি বর্তমানে সব রুটেই চলছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের পৌঁছতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর