সময় কলকাতা ডেস্ক, ডিসেম্বর ২৬:
রবিবার ছিল তাঁর জন্মদিন। এদিন ২২ বছর পূর্ণ হল তাঁর ।আর জন্মদিনেই তাঁর ক্লাবের কাছে সুখবর পেয়ে গেলেন তিনি। ক্লাব তার পারফরমেন্সে খুশি হয়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে গেল।২০২৫-২৬ মরশুম পর্যন্ত টানা তিন বছরের চুক্তি সেরে রাখল ক্লাব। লালচুংনুঙ্গা যে এখন ইস্টবেঙ্গল রক্ষণে অন্যতম প্রধান ভরসা। ইস্টবেঙ্গল আইএসএলে যাত্রা শুরু করার পর থেকে যথারীতি তৃতীয় বছরেও পিছন সারির দল হয়ে রয়েছে।এবারের ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য হাতেগোনা। অর্ধেক মরশুম খেলার পরও জয় এসেছে মাত্র তিনটিতে। তবুও এরমধ্যেই লালচুংনুঙ্গা ডেকান এফসি থেকে লোনে এসে নজর করছিলেন। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা আর দেরি না করে দীর্ঘমেয়াদী চুক্তির পথেই হাঁটলেন লালচুংনুঙ্গার সাথে। আইজল জাত ফুটবলার জানিয়ে দিয়েছেন তিনি ক্লাবের এই বিশ্বাসের ও সম্মানের যথাযোগ্য মর্যাদা দিতে চেষ্টা করবেন।
ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্ত একটি বিষয় অত্যন্ত পরিষ্কার করে দিয়েছে এবার তারা ক্লাবের পারফরম্যান্স উজ্জ্বল করার জন্য দীর্ঘমেয়াদি পথেই হাঁটতে চায়। ইস্টবেঙ্গল গত তিন বছর বারংবার তাদের প্রথম একাদশ পরিবর্তন করেছে যার কুফল তাদের ভুগতে হয়েছে। উল্লেখযোগ্য যে ২০২০-২১ মরশুমে মাট্টি স্টেনম্যানের ও ব্রাইটের সঙ্গে দুই মরশুমের চুক্তি করলেও তা ভেঙে গিয়েছিল স্পনসর জনিত সমস্যা ও ক্লাব পরিচালক সমিতির গড়িমসিতে।২০২২-২৩ মরশুমেও কোচ হিসেবে স্টিফেন কনস্ট্যানটাইনকে এনেও বিশেষ আহামরি ফল প্রত্যাশা করা আর সম্ভব নয়। কারণ প্রথম দশটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচেই হারে মুখ দেখতে হয়েছে ইমামি ইস্টবেঙ্গলকে।এবার নতুন ভাবে ভাবতে চাইছিস ইস্টবেঙ্গল।।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই